“শেষ পৃষ্ঠা ২০২৫”
সাদিয়া সিদ্দিকা বিনতে রশীদ
বছর শেষ হলো, রেখে গেল বেদনার রাশি,
জুলাই একুশে জেট ভেঙে ঝরলো শিশুদের হাসি।
আকাশ থেকে নেমে এলো নিষ্পাপ প্রাণের পতন,
নক্ষত্রের মতো ঝরলো তারা ,শিশুর জীবন, স্বপন।
একুশে নভেম্বরে কেঁপে উঠলো মাটির বুকটা ভাই,
এমন কাঁপুনি আগে কোনোদিন টের পাইনি তাই।
ঘর কাঁপলো, মন কাঁপলো, স্তব্ধ হয়ে গেল দেশ,
মুহূর্তে বুঝে নিলাম কত ভঙ্গুর এই বেশ।
ডিসেম্বর বারোতে ওসমান হাদি গেল ঝরে,
মরে একজন মানুষ, জন্ম নেয় হাজারো তার পরে।
ডিসেম্বর ত্রিশে ঝরলো আরেকটি উজ্জ্বল তারা,
বেগম খালেদা জিয়া ,সাহসের অমল ধারা।
অন্যায়ের সাথে আপসহীন, সংগ্রামী সেই নারী,
দেশের জন্য জীবন দিলেন, মানুষের জন্য ভারী।
বলেছেন তিনি —বাংলাদেশই আমার একমাত্র ঘর,
তাঁর প্রয়াণে শূন্য হলো আকাশের এক দীপ্ত প্রহর।
ওসমান হাদি, খালেদা জিয়া রেখে গেলেন পথ,
অন্যায়ের বিরুদ্ধে লড়াইই হোক আমাদের শপথ।
২০২৬ হোক আলোর বছর, আশীর্বাদে ভরা দিন,
বাংলাদেশের জন্য বয়ে যাক শান্তির সুদিন।
পেছনের বেদনাকে শক্তি করে চলবো সামনে ভাই,
নতুন বছরে লিখবো আমরা আলোর ইতিহাসই তাই।
চলো একসাথে শেষ করি ২০২৫-এর এই পাতা,
ভবিষ্যতে রাখি মানবতা, সত্য আর ন্যায়ের বাতাসা।
